বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে সাড়ে চার ঘণ্টা বিক্ষোভ,আন্দোলন শেষে ট্রেন চলাচল স্বাভাবিক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রেলপথ অবরোধ করে প্রায় সাড়ে চার ঘণ্টা বিক্ষোভ দেখান। এ কারণে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
রোববার (৩১ আগস্ট) বেলা ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় এলাকায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন শিক্ষার্থীরা। বন্ধ থাকা এক ঘণ্টার পর শিক্ষার্থীরা যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেন ছেড়ে দেন।
এরপর দুপুর ১টায় ঢাকার কমিউটার ট্রেন দেওয়ানগঞ্জগামী রুটে থামানো হয়। এটি প্রায় তিন ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ রাখা হয়। পরে ট্রেন ছেড়ে দেওয়া হয় এবং ময়মনসিংহ-ঢাকা রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা তাদের মূল দাবিগুলো তুলে ধরেছেন—
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা সংস্থার ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান) কেবলমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা হোক।
২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না; বিএডিসির কোটা ব্যবস্থা বাতিল করতে হবে।
৩. কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কেউই নিজের নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না; এ বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করতে হবে।
মতামত দিন