নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারের: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে, তার দায় সরকারেরকেই নিতে হবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অত্যন্ত শঙ্কাজনক। তিনি আশ্বাস দেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, নুরুল হক নুর রাজধানীর কাকরাইল এলাকায় একটি ঘটনায় গুরুতর আহত হন এবং বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
মতামত দিন