জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো.তৌফিকুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৩১ আগস্ট) খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন মো. তৌফিকুর রহমান।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।

বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নবনিযুক্ত জেলা প্রশাসকের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, “খুলনা একটি সম্ভাবনাময় অঞ্চল। এর উন্নয়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা জরুরি।”

মো. তৌফিকুর রহমান বলেন, “জনগণের সেবা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই হবে আমার প্রধান অঙ্গীকার। সুশাসন প্রতিষ্ঠা, জনসেবায় স্বচ্ছতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করি।”

নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন