জাতীয়
ছবি: সংগৃহীত

কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করে বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেন। ময়মনসিংহের জব্বারের মোড়ে তারা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এক ঘণ্টা পর হাওর এক্সপ্রেস ট্রেন ছাড়লেও, বেলা ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনও শিক্ষার্থীদের আটকে রাখার কারণে দেরিতে ছাড়ে।

তাদের মূল দাবিগুলো হলো, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এছাড়া, ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করতে পারেন, সে বিষয়েও শিক্ষার্থীরা সরকারের কাছে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, সরকার তাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

মতামত দিন