জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ,২০ শিক্ষার্থী আহত।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান মারধর করার ঘটনার  পর থেকে উত্তেজনা দানা বাঁধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ২ নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দীন ভবনে এ ঘটনা ঘটে।

রাতেই ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলবেঁধে বের হয়ে আসে এবং ঘটনাস্থলের দিকে এগোয়।

পরের দিন রোববার সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা  প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে এবং দোষীদের বিচার দাবি জানায়। এ সময় বিশ্ববিদ্যালয়  প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালায়।

এ অবস্থায় স্থানীয় লোকজনও লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হয়। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন পরিস্থিতি মীমাংসার জন্য উপস্থিত হলে স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী রাত ১১টা ২০ মিনিটে বাসায় পৌঁছালে দারোয়ান গেট খোলার অনুমতি দিতে অস্বীকৃতি জানান। যদিও নিয়ম অনুযায়ী রাত ১২টা পর্যন্ত প্রবেশ করা যায়। অনেকক্ষণ ডাকাডাকির পর অন্য মেয়েরা এসে দরজা খোলার জন্য চাপ দিলে গেট খোলা হয়। এরপর দারোয়ান ওই শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতি করে এবং শারীরিকভাবে আঘাত করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গেটে ঢুকতে দেরি হওয়ায় দারোয়ান হঠাৎ তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন