জাতীয়
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সচেতনভাবে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চাইছে এবং এ চেষ্টা অব্যাহত থাকবে। তাই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, জাতির বৃহত্তর স্বার্থে তা ধরে রাখতে হবে। ঐক্যে ভাঙন ধরলে দোসররা নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ পাবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।

মতামত দিন