কেউ গুম যেন না হয় তা নিয়ে সরকার কাজ করছে : প্রেস সচিব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রমও স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তিনি বলেন, এই স্থলবন্দরগুলোতে কোনো কার্যক্রম চলছে না এবং আরও চারটি স্থলবন্দর নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ আগে কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে উদযাপন করা হতো।
মতামত দিন