কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েন নেই, জানালো সেনাবাহিনী।
সরকার বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে কোনো দায়িত্ব পালনের নির্দেশ দেননি বলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে। তথ্যটি তারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন নির্বাচনে সেনা মোতায়েন সংক্রান্ত কিছু সংবাদ প্রচারিত হয়েছে, যা সেনাবাহিনীর নজরে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।
সেনাবাহিনী মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারা সবাইকে শুভকামনা জানিয়েছে

মতামত দিন