শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার।
নিজেস্ব প্রতিবেদক:
সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে তাকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক এ মন্ত্রণালয়ে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন