প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার বাদে অন্যান্য দিনে পরীক্ষার মধ্যেই বুয়েটের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের পরীক্ষা বয়কট করেছেন এবং পুরো শাটডাউন কর্মসূচি পালন করছেন। আজ (বৃহস্পতিবার) বুয়েটে সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম স্বাভাবিকভাবেই বন্ধ ছিল।
শুক্রবারের পরীক্ষার কথা জানিয়ে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বলেন, “আজ আমাদের সাপ্তাহিক ছুটি। তবে শুক্রবার ছাড়া বাকি দিনগুলোর পরীক্ষা হয়। আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করেছি এবং শাটডাউন কর্মসূচি চলছে।”
শাহবাগ মোড়ে বুধবার (২৭ আগস্ট) বুয়েটের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবরোধ করেছিলেন। দুপুরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে রওনা হলে পুলিশ বাধা দেয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। পরে শিক্ষার্থীরা আবার শাহবাগে জড়ো হন এবং রাত সাড়ে ১০টার পর মোড় ত্যাগ করেন।
একই সময়ে শাহবাগে সংবাদ সম্মেলনে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু ঘোষণা করেন, সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালু থাকবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১,নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ার থাকা।
২,দশম গ্রেডে আবেদন সীমিত না করে, ডিপ্লোমাধারী ও উচ্চ ডিগ্রিধারী উভয়ই আবেদন করতে পারবে।
৩।শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার সম্পন্ন শিক্ষার্থীরাই “প্রকৌশলী (ইঞ্জিনিয়ার)” পদবি ব্যবহার করতে পারবে।
শিক্ষার্থীরা দাবিগুলো পূরণের জন্য দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চালিয়ে যাচ্ছেন।
মতামত দিন