জাতীয়
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের চার স্থলবন্দর বন্ধের ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরকে এই মুহূর্তে অপারেশনাল কার্যক্রমে স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ৪০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রী পরিষদ বিভাগের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈঠকে দেশের তিনটি স্থলবন্দর বন্ধ রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ থাকা স্থলবন্দরগুলোর মধ্যে রয়েছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ।

উপদেষ্টা পরিষদের এই অনুমোদনের মাধ্যমে দেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন এই স্থলবন্দরগুলোর কার্যক্রমে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে।

মতামত দিন