জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটের রোডম্যাপ প্রকাশ করেন।

নির্বাচন কমিশন ২৪ ধাপে ভোটের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করেছে।

তিনি জানান, নির্বাচন এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুনানি হয়েছে এবং তথ্যগুলো পর্যালোচনা চলছে। আশা করা হচ্ছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সীমানা নির্ধারণ করা যাবে।

এরপর ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগলিক মানচিত্র প্রকাশ করা হবে।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা তিনটি পর্যায়ে প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা নভেম্বর মাসে ঘোষিত হবে। প্রতি বুথে ৬০০ পুরুষ এবং ৫০০ মহিলা ভোটার রাখার পরিকল্পনা করা হয়েছে।

নির্বাচনের তফসিল সংক্রান্ত তথ্য তুলে ধরে তিনি জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত কাজ তফসিল ঘোষণার ১৫ দিন আগে শেষ করার চেষ্টা থাকবে। এছাড়া, ভোটের ৬০ দিন আগে তফসিল প্রকাশ করা হবে এবং কর্মপরিকল্পনায় কিছু সংযোজনও থাকবে।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং বডি ক্যামেরার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এটি কমিশনের চাহিদার মধ্যে পড়ে না।

তিনি আরও বলেন, এআই এবং অপতথ্য এখন একটি চ্যালেঞ্জ। এছাড়া, ভোটারদের নিরাপদ ও নিশ্চিন্তে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করা কমিশনের জন্য মূল চ্যালেঞ্জ।

মতামত দিন