ঝিনাইদহে মোটরসাইকেল-টিলার সংঘর্ষে কলেজছাত্র নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে এবং পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, সকালে তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন।
দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পথেই অরণ্যের মৃত্যু হয়।
মতামত দিন