জাতীয়
ছবি: সংগৃহীত

কুর্মিটোলায় লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইউটার্ন নেওয়ার সময় একটি লরি সিএনজিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত এক যাত্রীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক ও অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন।

চিকিৎসকদের ভাষ্য, তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে আশপাশে যানজট তৈরি হয়, তবে সিএনজিটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন