বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই: জনপ্রশাসন সচিব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেছেন, বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে দাবিগুলো পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তি তৈরি করা ঠিক নয়। এটা বিচক্ষণতার পরিচায়ক নয়। সরকারের কাছে এখনো শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছায়নি। প্রস্তাব পেলে বিষয়টি দ্রুত সমাধান করা সম্ভব।”
ড. মোখলেস উর রহমান আরও জানান, এই দাবিগুলোর সঙ্গে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ই জড়িত নয়, বরং আইন মন্ত্রণালয় এবং পিএসসি-কেও বিষয়টি সমাধানে যুক্ত করতে হবে। সকল সংশ্লিষ্ট পক্ষকে একত্রিত করে বিষয়টি সমাধান করা হবে।
মতামত দিন