বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন চেয়ারম্যান: শেখ বশিরউদ্দীন।
নিজেস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ আছে, জনস্বার্থে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
শেখ বশিরউদ্দীন ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি গত বছরের ১০ নভেম্বর এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।
এরপর ১৫ এপ্রিল তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়।

মতামত দিন