বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, তালিকায় ঢাকা কত তম?
বিশ্বের দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টার তথ্য অনুযায়ী,শহরটির বাতাসের মান (একিউআই) ছিল ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
সংস্থাটির তথ্যে দেখা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা (স্কোর ১৫৮),আর তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা (স্কোর ১৫৬)। এই দু’টি শহরের বাতাসও একইভাবে ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত।
বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৮তম স্থানে। এখানে বাতাসের মানের স্কোর ছিল ৮১, যা ‘সহনীয়’ বলে ধরা হয়। তবে সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য মাস্ক ব্যবহার ও জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
বায়ুদূষণ সূচক শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ, আর ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এর ওপরে গেলে ধাপে ধাপে ঝুঁকি বাড়তে থাকে—২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ পর্যন্ত হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে প্রধানত স্ট্রোক, হৃদ্রোগ, ফুসফুসের ক্যান্সার, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগে মৃত্যু বেশি ঘটে।

মতামত দিন