জাতীয়
ছবি: সংগৃহীত

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানির আজ তৃতীয় দিন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সংসদীয় আসনের সীমানা নিয়ে ধারাবাহিক শুনানি মঙ্গলবার (২৬ আগস্ট)ও চলতে থাকে। সকাল ১০টা থেকে দিনের কার্যক্রম শুরু হয়।

আজকের অধিবেশনে ঢাকা বিভাগের মোট ২৮টি আসন ঘিরে দাখিল হওয়া ৩০৯টি আপত্তি ও প্রস্তাবের শুনানি নেওয়া হচ্ছে। সকাল সেশন (১০টা থেকে সাড়ে ১২টা) বরাদ্দ ছিল মানিকগঞ্জ-১,২,৩; নরসিংদী-৪,৫ এবং নারায়ণগঞ্জ-৩,৪,৫ আসনের জন্য। বিকেলের পর্বে (আড়াইটা থেকে ৫টা) শুনানি হবে ঢাকা-১,২,৩,৪,৫,৬,৭,১০,১৪,১৫,১৬,১৮ ও ১৯ আসন নিয়ে।

আগামীকাল বুধবার চূড়ান্ত দিন। এদিন রংপুর অঞ্চলের ৪টি আসন থেকে জমা পড়া ৭টি আপত্তি, রাজশাহীর ৪টি আসনের ২৩১টি আবেদন, ময়মনসিংহের ৩টি আসনের ৩টি, সিলেটের ১ আসনের ২টি এবং ফরিদপুরের ৬ আসনের ১৭টি দাবি-আপত্তি শুনানি হবে। সকালে (১০টা–সাড়ে ১২টা) নির্ধারিত আসনগুলো হলো—পঞ্চগড়-১,২; রংপুর-১; কুড়িগ্রাম-৪; সিরাজগঞ্জ-২,৫,৬ এবং পাবনা-১। দুপুরের পর (আড়াইটা–৫টা) শুনানি হবে টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১,৪, মাদারীপুর-২,৩ এবং শরীয়তপুর-২,৩ আসনের আপত্তি নিয়ে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই কমিশন ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের খসড়া প্রকাশ করে। এর মধ্যে গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ৬টি করার এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রস্তাব ছিল। এরপর আপত্তি জানানোর সুযোগ রাখা হয় ১০ আগস্ট পর্যন্ত। ওই সময়সীমায় দেশের বিভিন্ন জায়গা থেকে ৮৩ আসন সংক্রান্ত মোট ১ হাজার ৮৯৩টি আবেদন ইসিতে জমা পড়ে। এর মধ্যে কেউ সীমানা পরিবর্তনের দাবি করেছেন, আবার কেউ বর্তমান অবস্থাই বহাল রাখার আবেদন জানিয়েছেন।

মতামত দিন