সুপ্রিম কোর্টের হাইকোর্টে ২৫ নতুন বিচারপতির শপথ গ্রহন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ জন বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগের দিন, অর্থাৎ সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
নবনিযুক্ত বিচারপতির তালিকায় রয়েছেন—
-
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন),
-
অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম,
-
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম,
-
সচিব শেখ আবু তাহের,
-
রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা,
-
আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ,
-
যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম,
-
আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক,
-
ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর,
-
জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম,
-
বিচার কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল,
-
মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন,
-
সিনিয়র জেলা জজ ও সলিসিটর মো. রাফিজুল ইসলাম,
-
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম,
-
আইনজীবী ফাতেমা আনোয়ার,
-
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান,
-
আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর,
-
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম,
-
আইনজীবী উর্মি রহমান এবং
-
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

মতামত দিন