জাতীয়
ছবি: সংগৃহীত

তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুতি স্বপন আহমেদের।

নিজেস্ব প্রতিবেদক:

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়েছেন আরেক জনপ্রিয় কনটেন্ট  নির্মাতা স্বপন আহমেদ। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য একজন দক্ষ আইনজীবী  খুঁজছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্বপন বলেন,“আমি মামলা করার পরিকল্পনা করছি। একজন ভালো উকিল প্রয়োজন। এরা আমার জীবনের এক বছর কেড়ে নিয়েছে। তখন আমার কষ্ট-চিৎকারে কারও মন গলেনি। আল্লাহ সময় দেন, কিন্তু কাউকে ছাড়েন না।”

এর আগের দিন রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে তার নানা কর্মকাণ্ড প্রকাশ্যে আনতে শুরু করেছেন সহকর্মী কনটেন্ট নির্মাতারা। তাদের মধ্যে অন্যতম স্বপন আহমেদ, যিনি ফেসবুকে ধারাবাহিকভাবে আফ্রিদির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের রাতেই আফ্রিদিকে ঢাকায় নিয়ে আসে সিআইডি। সোমবার আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৭ আগস্ট আফ্রিদির বাবা এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে  গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

মতামত দিন