নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত শুরু।
নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ার অংশ হিসেবে ২২টি দলের জেলা ও উপজেলা দফতরের কার্যকারিতা যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে পাঠিয়েছে। কমিশন সব রিপোর্ট ৩১ আগস্টের মধ্যে পেতে চাচ্ছে।
মাঠ পর্যায়ে জেলা পর্যায়ের কাজ করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা। তারা নির্ধারিত চেকলিস্ট অনুসারে তথ্য সংগ্রহ করে আঞ্চলিক কর্মকর্তার কাছে পাঠাবেন। আঞ্চলিক পর্যায়ে খামগুলো রাজনৈতিক দল অনুযায়ী একত্র করে গোপনীয়ভাবে ইসি সচিবালয়ে পাঠানো হবে।
উপজেলা পর্যায়েও উপজেলা নির্বাচন কর্মকর্তারা একই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন। জেলা পর্যায়ে আসা খামগুলো একত্রিত করে কমিশন সচিবালয়ে পাঠানো হবে।
ইসি সূত্র জানিয়েছে, এই মাঠ তদন্তের রিপোর্ট হাতে আসার পর নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া পরবর্তী ধাপে অগ্রসর হবে।
মতামত দিন