সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ।
সরকার দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ এবং ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. সায়েদুর রহমান।
মতামত দিন