জাতীয়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তেলের মিলে কাজ করতে গিয়ে মেশিনের সঙ্গে জড়িয়ে হাত বিছিন্ন হয়ে  এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে পোড়াবাড়িয়া জামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাথী দেবনাথ (৩৫)। তিনি উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। গত দুই বছর ধরে জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত সাথীর ওড়না মেশিনে আটকে যায়। এ সময় তার হাত মেশিনের ভেতরে ঢুকে মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন