এসবি প্রধান মো. গোলাম রসুলের পদোন্নতি।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৫ তারিখের আদেশ অনুযায়ী মো. গোলাম রসুলকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১-এ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যোগদানপত্র জমা দিতে হবে। আদেশ জনস্বার্থে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
একই দিনে দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নিম্নবর্ণিত জেলায় বদলি/পদায়ন করা হয়েছে।
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী: পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
-
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন: কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
-
মিজু সিফাত মেহনাজ (মেহেরপুর): কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম: মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
-
জোনাল সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান: নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
-
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান: খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
এই পদোন্নতি ও বদলির সিদ্ধান্ত আগামী কার্যদিবস থেকে কার্যকর হবে।
মতামত দিন