দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ।
সরকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে ছয় জেলায়। এর মধ্যে রয়েছে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।
সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের ভিত্তিতে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে এবং পটুয়াখালীর বর্তমান ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামে স্থানান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুরের ডিসি পদে নিয়োগ পেয়েছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণা এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।

মতামত দিন