জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনবন্টন: শুনানির দ্বিতীয় দিন চলছে আজ।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সম্প্রতি সংসদীয় আসনগুলোর সীমা পুনঃনির্ধারণ সংক্রান্ত দাবী ও আপত্তি শুনানির দ্বিতীয় দিন শুরু করেছে।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকেই নির্বাচন ভবনে এ কার্যক্রম শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা শুনানিতে উপস্থিত রয়েছেন।

আজ মোট ২০টি আসনের খসড়া সীমা নিয়ে দাবী-আপত্তি বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে সকাল পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের সাতটি আসনের বিষয় আলোচিত হয়েছে। শুনানির শেষে আবেদনকারীরা সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের ১৩টি আসনের সীমা নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবী-আপত্তিগুলো পর্যালোচনা করা হয়েছিল। মোট চার দিনের এই শোনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই সময়কালে নির্বাচন কমিশন প্রায় ১,৭৬০টি দাবী-আপত্তি গ্রহণ ও পর্যালোচনা করবে। পরিশেষে ৩০০টি আসনের চূড়ান্ত খসড়া গেজেট প্রকাশ করা হবে।


মতামত দিন