ডিএমপিতে কর্মকর্তাদের রদবদল, মোহাম্মদপুর থানার ওসি বদলি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে ডিএমপির বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন—
-
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, যাকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
-
শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদ, যিনি এখন থেকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে দায়িত্ব নেবেন।
-
ডিএমপি পরিবহন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।
মতামত দিন