রাজশাহীতে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক।
রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের সিক্স ডাউন লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটির বগিটি লাইনচ্যুত হয়।
জানাগেছে, ট্রেনটি রাজশাহী স্টেশনের ৬ ও ৭ নাম্বার লাইনে চলাচল করলেও বগিটি সাত নাম্বার লাইনে লাইনচ্যুত হয়। এ কারণে ওই বগিটি প্রায় চার ঘণ্টা লাইনে পড়ে ছিল।
ঘটনার পর ট্রেনটি একটি বগি রেখে সকাল ১১টা ৪০ মিনিটে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।রেলওয়ের কর্মীরা দ্রুত লাইনচ্যুত বগিটি উদ্ধার করে দুপুর ১টা ৫০ মিনিটে পুনরায় রেল লাইনে স্থাপন করেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, ট্রেন চলাচল এই ঘটনা সত্ত্বেও বন্ধ হয়নি এবং বর্তমানে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে
মতামত দিন