বাগেরহাটে চার আসন বহালের দাবিতে হরতাল-অবরোধ।
নিজেস্ব প্রতিবেদক:
বাগেরহাটে চারটি সংসদীয় আসন অক্ষুণ্ণ রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।
সকালে জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ছাড়াও খুলনা-মাওয়া, খুলনা-মোংলা ও বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের একাধিক স্থানে অবরোধকারীরা অবস্থান নেন। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে, একই দিনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কুমিল্লা অঞ্চলের সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি করছে।
মতামত দিন