জাতীয়
ছবি: সংগৃহীত

নাফ নদ থেকে ১২ বাংলাদেশি জেলে অপহরণ করল আরাকান আর্মি।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদ থেকে মাছ শিকার শেষে ফিরছিলেন শাহপরীর দ্বীপের এক নৌকার ১২ জেলে।

এসময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যরা তাঁদের ধরে নিয়ে যায়।

অপহৃতদের মধ্যে রয়েছেন—আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), রাসেল (২৩), সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। আরেকজনের নাম জানা যায়নি।

নৌকাটির মালিক সোলতান আহমেদ বলেন, “বৃষ্টি-ঝড়ের কারণে জেলেরা ঘাটে ফিরছিল। তখনই আরাকান আর্মির সশস্ত্ররা তাদের নৌকাসহ ধরে নিয়ে যায়। প্রায়ই এমন ঘটনা ঘটছে। স্থায়ী সমাধান দরকার।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, প্রশাসন বিষয়টি জানে এবং দ্রুত তাঁদের ফেরত আনার চেষ্টা চলছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদ ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রায় ২৩০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত একাই অপহৃত হয়েছেন ১৫১ জেলে, যাঁদের পরে ফেরত আনা হয়।

মতামত দিন