গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস পানির গর্তে পড়ে, ৮-১০ জন আহত।
নিজেস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় ঢাকা-বরিশাল রুটের শাওন-সাগর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানির গর্তে পড়েছে। হাইওয়ে পুলিশের বরিশাল জেলা শাখার এসআই বিকাশ দাস জানিয়েছেন, বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। প্রথমে একজন নিখোঁজের তথ্য পাওয়া গেলেও পরে সেটি ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। বর্তমানে জানা গেছে, ঘটনায় মোট ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশের পানির গর্ত এবং দ্রুতগতি থাকার কারণে বাস নিয়ন্ত্রণ হারায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলিতভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মতামত দিন