“পরিবর্তন ছাড়া দেশ বদলানো সম্ভব নয়”: রংপুরে স্বাস্থ্য উপদেষ্টা।
চীনের হাসপাতাল স্থাপনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আজ জায়গা দেখব।
রংপুর মা ও শিশু হাসপাতাল চালু না হওয়ার কারণ জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা জানান, হাসপাতাল চালুর জন্য পরিকল্পনা অপরিহার্য। তিনি উদাহরণ দেন, “যদি ঘোড়ার গাড়ি চালাতে চাই, ঘোড়ার সঙ্গে গাড়ি, রশি ও চাকা লাগবে। শুধু ঘোড়া দিয়ে গাড়ি হবে না। হাসপাতালও ঠিক এমন। জনবল ও যন্ত্রপাতির পরিকল্পনা না থাকায় হঠাৎ সব কিছু চালু করা সম্ভব নয়। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করব।”
এছাড়া, তিনি জানান, হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট অনুমোদিত হয়েছে। যদিও তিনি এখন শুরু করতে পারছেন না, পরবর্তী সরকার তা কার্যকর করবে।

মতামত দিন