গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০।
নিজেস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকাতে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
পোনা এলাকায় পৌঁছানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন