জাতীয়
ছবি: সংগৃহীত

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক গার্মেন্টস কারখানা বন্ধ করার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে তিব্বত মোড়ে বিক্ষোভ শুরু হয়, যার কারণে নাবিস্কো পয়েন্ট ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।


ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, “‘পশ’ নামে গার্মেন্টসটি কোনো পূর্বনোটিশ ছাড়া বৃহস্পতিবার বন্ধ করে দেয়। ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে রাস্তার ওপর অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।”

শ্রমিকরা দাবি করেছেন, গার্মেন্টস বন্ধ করার ক্ষেত্রে প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। তারা চাইছেন, কারখানাটি পুনরায় চালু করা হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজ জানিয়েছে, মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুট ব্যবহার করতে হবে। প্রস্তাবিত ডাইভারশনগুলো হলো:

১,উত্তরা থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান-২-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারেন।

২,আমতলী হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।

৩,উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন।

৪,মহাখালী থেকে বনানী ও গুলশান হয়ে উত্তরা যাওয়া সম্ভব।

মতামত দিন