জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রও উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনের আগে দেশে আগে লুট হওয়া সকল অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বিভিন্ন স্থাপনা—হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র—পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। শুধু নির্বাচনের সময় নয়, সারাবছর আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে নজরদারি চালাচ্ছে যাতে নতুন অস্ত্র প্রবেশ না করে।”

তিনি বলেন, জনগণ যদি ভোটের সময় একতাবদ্ধ থাকে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে, যা ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্ধারণ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আগে মানুষ নিজের মত প্রকাশে  দ্বিধা করত। এখন ফেসবুক ও অন্যান্য মাধ্যমে নিজের ভাব প্রকাশ করছে, যা ইতিবাচক।”

সবজির বাজারমূল্য বৃদ্ধির কারণেও মন্তব্য করেন উপদেষ্টা। তার মতে, “বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে। আলু সরকারিভাবে কেনা হবে এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দাম নির্ধারণ করা হবে।”

মতামত দিন