দীর্ঘ প্রায় এক দশক পর জামিনে মুক্তি পেলেন লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী।
প্রসিদ্ধ ইসলামী লেখক ও ব্লগার শফিউর রহমান ফারাবী শুক্রবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। আদালতে ফারাবীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান ও মুহাম্মাদ হুজ্জাতুল ইসলাম খান। তারা বলেন, চলতি মামলার চার আসামির স্বীকারোক্তি তার বিরুদ্ধে নেই, কোনো প্রত্যক্ষ সাক্ষী তার নাম উল্লেখ করেননি, এবং তিনি নিজেও কোনো স্বীকারোক্তি দেননি। এছাড়া দীর্ঘ সময় কারাগারে থাকা বিষয়টিও বিবেচনা করা হয়।
চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের শুনানি শেষে ‘নো অর্ডার’ দেয়, ফলে হাইকোর্টের পূর্বের জামিন আদেশ বহাল থাকে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক অভিজিৎ রায়কে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। ২০২১ সালে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন।

মতামত দিন