জাতীয়
ছবি: সংগৃহীত

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা সিসি নজরদারি, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ।

নিজেস্ব প্রতিবেদক: 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে। শুক্রবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সাদাপাথর শুধু লুট হয়নি, বরং হরিলুট হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তারা রাজনৈতিক নেতা হোক বা প্রশাসনের কর্মকর্তা, কেউ ছাড় পাবে না।

পরিদর্শনকালে সচিব জানান, সাদা পাথরসহ অন্যান্য পর্যটন কেন্দ্রকে বিশেষ প্যাকেজ কর্মসূচির আওতায় আনা হবে। প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কোনো পাথর উত্তোলন রোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় খনিজসম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পর হয়তো পুরোপুরি প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আসবে না, তবে আগের অবস্থার কিছুটা হলেও পুনরুদ্ধারের চেষ্টা  অব্যাহত থাকবে। নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতামত দিন