জাতীয়
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ।

নিজেস্ব প্রতিবেদক: 

রাজধানীতে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার (৭১) নিখোঁজ হয়েছেন। তার ছেলে ঋত সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতের দিকে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি শুক্রবার (২২ আগস্ট) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক নিশ্চিত করেন।

জিডিতে বলা হয়েছে, পরিবারের সদস্যরা বাবার অফিস (বনশ্রী) ও অন্যান্য সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েছিলেন, কিন্তু কোনো তথ্য পাননি। বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। জানা গেছে, তিনি ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,গত বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন এবং তারপর আর ফিরে আসেননি। ওসি গোলাম ফারুক জানান, পুলিশের পক্ষ থেকে নানাভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “যদি তার সঙ্গে মোবাইল ফোন থাকতো, খুঁজে পেতে সুবিধা হতো।”

মতামত দিন