হায়দার আলীর বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ, পুলিশ তদন্তে জামিন বাড়ানো।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ প্রায় এক মাস ধরে এই মামলার তদন্ত চালাচ্ছে। ২০ আগস্ট তার পুলিশের হাজিরার কথা থাকলেও আপাতত হাজিরা দিতে হচ্ছে না। পুলিশ জানিয়েছে, হায়দারের জামিন দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, হায়দার ওই নারীকে আগে থেকেই চিনতেন এবং তারা ম্যানচেস্টারের এক হোটেলে দেখা করেছিলেন। অভিযোগটি পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফরের সময় ঘটেছে। এই সফরে তারা ৩টি ওয়ানডে ও ২টি তিন দিনের ম্যাচ খেলেছে, যা ৫ আগস্ট শেষ হয়েছে।
স্থানীয় পুলিশ স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের ক্যান্টিন অফিস থেকে হায়দারকে ধরে ক্যান্টারবারি পুলিশ স্টেশনে নিয়ে যায়। হায়দার আলী বিপিএলে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস দলের হয়ে খেলেছেন।
মতামত দিন