জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, ৯ অটোরিকশা ও একটি বাস পুড়ে ছাই।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে গ্যাস ভর্তি করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন বাস থেকে ছড়িয়ে পড়ে পাশের ৯টি সিএনজিচালিত অটোরিকশায়।

খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্পের মূল গ্যাস মজুদে আগুন না লাগায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাম্পও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।


মতামত দিন