জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এবার পাকিস্তানে বিনা ভিসায় সফর করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট)  রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে পারস্পারিক ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন করা হয়েছে। চুক্তিটি পাঁচ বছরের জন্য প্রযোজ্য হবে। একই সুবিধা ইতিমধ্যেই বাংলাদেশের ৩১টি দেশের সঙ্গে কার্যকর রয়েছে।

শফিকুল আলম আরও জানান, পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগ শুরু হয়েছে; বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা এ কাজে যুক্ত। এ প্রক্রিয়ায় কিছু সময় লাগলেও সরকার আশাবাদী অগ্রগতি হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা ২৫ আগস্ট রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করতে কক্সবাজার সফর করবেন।

মতামত দিন