জাতীয়
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১০টি চাকা চুরির অভিযোগ, তদন্ত শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি বিমানচাকা অননুমোদিতভাবে অন্য একটি বেসরকারি  এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানের দুই কর্মীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি অনুযায়ী, চাকার সন্ধান না পাওয়ায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে তারা স্বীকার করেছেন যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চাকার কিছু অংশ অন্য বিমান সংস্থাকে দেওয়া হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাসলিমা আক্তার জানান, জিডি প্রাপ্তির পর পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবীর বলেন, “পুরাতন চাকা অন্য এয়ারলাইন্সের চাকার সঙ্গে বিনিময় করা হয়েছে, তবে কোনো অনুমতি ছিল না। নিরাপত্তা তদন্ত চলছে।”

এর আগে বিমানগুলোর কয়েকটি রক্ষণাবেক্ষণ সমস্যার মধ্যে এই চাকা চুরির ঘটনা সামনে এসেছে, যা  বিমান সংস্থার রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর প্রশ্ন তোলেছে।

মতামত দিন