১০ সেপ্টেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তালিকার ওপর প্রাপ্ত দাবি বা আপত্তি জানাতে ভোটারদের সময়সীমা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশন এলাকাভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করছে। এই প্রক্রিয়ায় প্রথমে খসড়া তালিকা তৈরি করা হবে, এরপর প্রাপ্ত দাবি ও আপত্তি অনুযায়ী সংশোধন ও যাচাই-বাছাই সম্পন্ন করে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হবে এবং তা ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২০ অক্টোবর সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা ঘোষণা করা হবে।

মতামত দিন