জাতীয়
ছবি: সংগৃহীত

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ১০ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত  ও আটক হন। বুধবার (২০ আগস্ট) সকালে উখিয়া সদর উপজেলার ফলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের একপাশে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। এতে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয় এবং এনজিও কর্মীদের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ শুরু করে।

আন্দোলনের সময় আহতদের মধ্যে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিনও ছিলেন। পুলিশ পরে জিনিয়া এবং অন্যান্য আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে অন্তত ১০ জনকে আটক করে।

একজন আন্দোলনকারী নারী বলেন, “যারা আটক হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

উল্লেখ্য, চাকরিচ্যুত শিক্ষকরা গত তিন মাস ধরে তাদের পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন করে আসছেন।

মতামত দিন