জাতীয়
ছবি: সংগৃহীত

দুদকের দুই উপ-পরিচালক সাময়িক বরখাস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

দায়িত্বে গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই  উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তারা হলেন—দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ এবং কমলেশ মন্ডল।

দুদকের একটি সূত্র বুধবার (২০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগ রয়েছে, আহসানুল কবীর পলাশ রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে জাল কাগজপত্রের মাধ্যমে প্ল্যান পাসের অভিযোগে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। কিন্তু ২০২৩ সালের নভেম্বর থেকে দায়িত্বপ্রাপ্ত হলেও তিনি প্রতিবেদন দাখিল করেননি, এমনকি সময় বৃদ্ধির আবেদনও জানাননি। এজন্য  চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। কমিশনের ১৬ জুলাইয়ের সভায়  তার সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন হয়, যা গত ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

অন্যদিকে, কমলেশ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ছিল ওয়াসার ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টে দুর্নীতির অনুসন্ধানে গাফিলতি। অভিযোগ অনুসন্ধানে মাঠপর্যায়ে তদন্তে নেমেও তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি। এজন্য তাকে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের দায়ে বরখাস্ত করা হয়েছে।

দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত দুইটি পৃথক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বরখাস্ত অবস্থায় বিধি অনুযায়ী দুই কর্মকর্তা খোরাকিভাতা পাবেন।

মতামত দিন