মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুপুর ২টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

মতামত দিন