কারিগরি সমস্যার কারণে অনলাইন জিডি সেবা বন্ধ।
কারিগরি ত্রুটির কারণে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতের সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্যাটি সমাধান করে দ্রুততম সময়ে সেবা পুনরায় চালু করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছিল, শহরের ৫০টি থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে। আগে ঘরে বসে কেবল হারানো বা প্রাপ্তিসংক্রান্ত জিডি করা যেত। নতুন ব্যবস্থায় যেকোনো ধরনের জিডি অনলাইনে করার সুবিধা এসেছে।
ডিএমপি জানায়, সেবা ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই পর্যাপ্ত। একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। ডিএমপি প্রতিশ্রুতিবদ্ধ যে, জনগণের কাছে দ্রুত ও সহজে পুলিশি সেবা পৌঁছে দেবে।
মতামত দিন