জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্টের জামিন:উপদেষ্টা জানালেন এতে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই মাসের হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দায়ের করা মামলায় হাইকোর্ট পুলিশ সদস্য একজনকে জামিন দিয়েছে। এই সিদ্ধান্তে শহীদ পরিবারের  সদস্যরা ক্ষুব্ধ হলেও, আইন মন্ত্রণালয় জামিনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, হাইকোর্ট দেশের উচ্চ আদালত এবং তার কোনো সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নয়। যেকোনো জামিন বা অন্যান্য হাইকোর্টের আদেশের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।


আইন উপদেষ্টা আরও বলেছেন, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের অফিস ইতিমধ্যেই  আপিল করেছে। আপিলের ফলে জামিন বাতিল হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে গ্রেফতার করা হবে।

জামিনের ঘোষণার পর সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় নিহত ও আহতদের স্বজনরা বিক্ষোভ করেছেন। তারা এ ঘটনায় আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছেন।

মতামত দিন