কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করেছে মুহাম্মদ রফিকুল ইসলাম।
মুহাম্মদ রফিকুল ইসলাম পূর্বে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত থাকা কর্মকর্তাদের মধ্যে বঞ্চিত এই কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ৩ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি পান এবং এরপর পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োগ পান।
এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে রেহানা পারভীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা। রেহানা পারভীন ইতিহাস সৃষ্টি করে দেশের প্রথম নারী সচিব হিসেবে এই পদে দায়িত্ব গ্রহণ করছেন।
গত ১৪ আগস্ট এই পদটি শূন্য হয়, যখন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব খ ম কবিরুল ইসলাম অবসর গ্রহণ করেন।
মতামত দিন