জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে ইইউ, ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সূত্র জানায়, বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে  আলোচনা হয়। এ সময় আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেয় ইইউ।

এর আগে, গত ১৩ জুলাই একই ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে একটি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনকে ঘিরে নিজেদের প্রস্তাব তুলে ধরে।

মতামত দিন